আজ মঙ্গলবার ║ ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রফিকুল ইসলাম খোকন’র মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের শোক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্রগ্রাম মহানগরের সাবেক সাধারন সম্পাদক ও সদস্য সচিব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্রদলনেতা, সাবেক চসিক কমিশনার ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড রফিকুল ইসলাম খোকন চিকিৎসাধীন অবস্হায় ২৮ জুলাই ( সোমবার) সকালে পশ্চিম খুলশী জালালাবাদস্হ নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

রফিকুল ইসলাম খোকন’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, রফিকুল ইসলাম খোকন ৮০ এবং ৯০ দশকে জাতীয়তাবাদী আর্দশের ছাত্রনেতৃত্বে রাজনৈতিক শক্তির ভিত্তি মজবুত করতে নিরলস ভাবে কাজ করেন। বিশেষ
করে চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা, ওয়ার্ড, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট ও বৃহত্তর পাহাড়তলী থানা এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রতিষ্ঠা করতে উনার সাহসী ভূমিকা অনস্বীকার্য। সাবেক কমিশনার, খোকন সমাজের অসহায় নির্যাতিত মানুষের কল্যানে নিরবে কাজ করে গেছেন। সমাজসেবক হিসেবে দল-মতের উর্ধ্বে সকলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। একজন প্রকৃত জিয়া’র আর্দশের সূর্য সৈনিক ছিলেন মরহুম রফিকুল ইসলাম খোকন।

নেতৃদ্বয় মরহুম রফিকুল ইসলাম খোকন’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং
তার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর