আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ূন কবির রাকিব।

শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২ নম্বর গ্যালারিতে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আব্দুর রহিম। সহসভাপতি পদে রয়েছেন রাফেজা আক্তার, আবদুল্লাহ আল মাহদী, মো. নূর উদ্দিন পাটওয়ারী, মো. মহিউদ্দিন গাজী, মারুফ হোসেন সিয়াম, মো. ইসমাইল সরদার, আল মাহমুদ ও আবু ছায়েদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু সাইদ (কামরুল), হাবিব আরমান, জান্নাতুল নওরীন, জিয়াউর রহমান, তাহিয়া তাবাসসুম, বেলায়েত হোসেন, তাসফিয়া নুর ইফা, সাইদুল ইসলাম পাটওয়ারী, জাবেদ মোস্তফা শিহাব ও মো. ত্বহা মোল্লা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. মোজাম্মেল হোসেন ও ইরফান হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. ইমাম হাসান ও প্রচার সম্পাদক পদে রাকিবুল হাসান নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির উপদেষ্টা ও নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত অনুমোদন করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print