আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান এমপি বলেছেন, ’বিশ্বের প্রতিটি মা-ই তাঁর সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করে সমাজে প্রতিষ্ঠিত করতে চান কিন্তু কেউ সফল হন আবার কেউ সফল হতে পারেন না। যাঁরা সফল হন তাঁরাই রত্নগর্ভা মা। সফল প্রতিটি মা’ই আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। জীবনযুদ্ধে জয়ী সংগ্রামী দুজন মহিয়সী নারীকে রত্নগর্ভা মা সম্মাননা দিয়ে স্বাধীন ও রুবাব পাবলিকেশন অসাধারণ একটা কাজ করেছে। পাশাপাশি কবি-সাহিত্যিকগণ গঠনমূলক লেখনির মাধ্যমে সমাজ সংস্কার ও সুন্দর সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিক স্বাধীন প্রকাশন ও রুবাব পাবলিকেশনের যৌথ উদ্যোগে সাংবাদিক ও কবি এস এম পিন্টুর ’অনুপ্রেরণা’ এবং কবি বিদ্যুৎ কুমার দাশের ’জলের বাড়ি’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মাননা ও প্রকাশনা উৎসব কমিটির আহবায়ক লায়ন জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ফ্যাশন এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ওবায়দুল করিম, কথাসাহিত্যিক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কাহিনিকার, গবেষক ড. আজাদ বুলবুল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিমুদ্দিন শ্যামল, সংগঠক কবি জিন্নাহ চৌধুরী, বইয়ের মূল আলোচক ছিলেন কবি অরুণ শীল ও অধ্যাপক গোফরান উদ্দিন টিটু । অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কবি, সাংবাদিক ও কলামিস্ট এস এম পিন্টু এবং কবি বিদ্যুৎ কুমার দাশ।
এসময় রত্নগর্ভা ’মহীয়সী নারী’ ক্যাটাগরীতে আনোয়ারা বেগম, জীবনযুদ্ধে জয়ী ’সংগ্রামী মা’ ক্যাটাগরীতে মনোয়ারা বেগম, জাতীয় কবি কাজী নজরুল গবেষণায় ড. মুহাম্মদ কামাল উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়।
কবি সাহাব উদ্দীন হাসান বাবু ও আবৃত্তিশিল্পী নাজমা নাজুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। লেখক, কবি মোহাম্মদ আলমগীর হোসাইন পবিত্র কোরআন তেলোয়াত করেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান শামীম, কথা বলেন প্রচ্ছদশিল্পী আলমগীর ইমন, শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম, প্রিমিয়ার ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলাম হৃদয়, সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বদের জীবনী পাঠ করেন বিচিত্রা সেন, সোমা মুৎসুদ্দি, লিপি বড়ুয়া। উপস্থিত ছিলেন এডভোকেট ইব্রাহিম কুতুবি, অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দিন, জিতেন্দ্র লাল বড়ুয়া, গীতিকার জসিম উদ্দিন খান, কবি, লেখক ও ছড়াকার ফয়েজ রেজা, এসএম আজিজ, ড. সৌরভ শাখাওয়াত, অনুবাদক ফারজানা রহমান শিমু, গবেষক জামসেদ উদ্দিন, প্রোদ্যোৎ কুমার বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, গৌতম কানুনগো, সাংবাদিক কামাল পারভেজ, মশিউর রহমান মেহেদী, জাকারিয়া সোহেল, মাহবুবা খাতুন, এডভোকেট এস এস আজিজ. আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ আহমদ খোকন, প্রধান সমন্বয়কারী সেলিম উদ্দিন সেলিম, সিংগার এসবি সুমি, এডভোকেট তামান্না তাসমিয়া, সাংবাদিক শেখ মোরশেদ আলম, জাহিদুল ইসলাম, সমীর পাল, আসিফ ইকবাল, জুয়েল বড়ুয়া, মাজাহার রানা, তসলিম খাঁ, জান্নাতুল আদন, মোহাম্মদ আজিম উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।
নৃত্য পরিবেশন করেন শুভঙ্করী ডান্স একাডেমি ও আদি শংকর নৃত্যকলা দলের শিশুশিল্পীরা। সংগীত পরিবেশন করেন বেতার, টিভির তালিকাভুক্ত শিল্পী এহেছানুল করিম ও বৈশাখী দাশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print