
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে নানা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক-জনতা। নগরের চেরাগি পাহাড় চত্বরে সম্প্রতি এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আমলে অনিয়মের তথ্য তুলে ধরে রোষারলে পড়েন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। সরকারি শক্তি ব্যবহার করে চলতে থাকে একের পর এক ষড়যন্ত্র। এমনকি তৎকালীন তথ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করেন চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশনা বন্ধ করে দেওয়ার। পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মাকে গোয়েন্দা সংস্থার হুমকিসহ একাধিক ভুয়া মামলায় আসামি করা হয়।
চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাজ নীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফাইন্যান্স টুডের সম্পাদক, সম্পাদক-প্রকাশক পরিষদের সদস্যসচিব মতিউর রহমান, দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের যুগ্ম আহ্বায়ক খাইরুল আলম রফিক, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এমএ হাশেম রাজু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় বাণিজ্য জগতের সম্পাদক আনিছুর রহমান সাব্বির, সিনিয়র সাংবাদিক সোহাগ আরেফিন, সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান, সাংবাদিক আরিয়ান লেনিন, সাংবাদিক উন্নয়ন পরিষদ চেয়ারম্যান মিজান উল্লাহ সমরকন্দি, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম, সমাজসেবক সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, সনাতনী ছাত্রনেতা সীমান্ত দত্ত ঋজু এবং চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান রনি, অশোক চক্রবর্তী, স্বাধীন বাংলা নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন মিঠু এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের মহিলা সম্পাদিকা দীপ্তি চৌধুরী দিপা, সাংবাদিক সাত্তার সিকদার, কাউছার আলম, নুরুল আলম, মুহাম্মদ ইউনুস, সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আইনজীবী, ছাত্রনেতাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বের করা হয় প্রতিবাদ র্যালি। স্লোগানে স্লোগানে চেরাগি মোড় থেকে শুরু হওয়া র্যালি জেএম সেন হল চত্বর ঘুরে চট্টগ্রাম প্রেসক্লাব হয়ে জামালখানের চট্টগ্রাম প্রতিদিন অফিসের সামনে এসে শেষ হয়।










