আজ রবিবার ║ ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পবিত্র ওমরাহ উপলক্ষে সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর বিশেষ দোয়া মাহফিল

Share on facebook
Share on whatsapp
Share on twitter
পবিত্র ওমরাহ উপলক্ষে সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর বিশেষ দোয়া মাহফিল

১৫ অক্টোবর’২০২৬ পবিত্র ওমরাহ উপলক্ষে বিশ্বস্ত ট্রাভেল এজেন্ট সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর
উদ্যোগে পবিত্র খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

১০ই অক্টোবর শনিবার সকালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী, আজু শাহ মাজার
গেইট,মোস্তফা প্লাজা (নীচ তলা), অবস্থিত সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর অফিসে হজ্ব যাত্রীদের নিয়ে পবিত্র
খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এই বরকতময় মাহফিলটিতে ওমরাহ যাত্রীদের সফর
সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার জন্য কিছু জরুরি প্রস্তুতিমূলক পরামর্শ দেয়া হয়।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার উপাধক্ষ্য মাওলানা মুফতী
জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন মৌলানা মিজানুর রহমান আল কাদেরী, মৌলানা নেজাম উদ্দিন
নেজামী,মৌলানা মাহমুদুল ইসলাম, মৌলানা সৈয়দ আহমদ আল কাদেরী,হাফেজ মাওলানা শাকের রেজা
কাদেরী।

অনুষ্টানে ওমরাহ যাত্রীদের সফরের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন হজ্ব কাফেলার মোয়াল্লেম হাফেজ মৌলানা
নুরুল মোস্তাফা।

ওমরাহ যাত্রীদের লাগেজ ট্যাগ, পাসপোর্ট-ভিসার কপি এবং জরুরি নম্বরগুলো এই মাহফিলের ট্রাভেল ব্রিফিং
সেশনে সবার হাতে তুলে দেন সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর চেয়ারম্যান মহিউদ্দিন সোহেল।

সফরের বিশেষ দোয়া মাহফিলে উপস্থিত সকলের জন্য, বিশেষ করে যারা ওমরাহ পালনে যাচ্ছেন, তাদের
সুস্থতা, নিরাপত্তা এবং ওমরাহ মাবরুর (কবুল ওমরাহ) নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মাওলানা শাহেদুল আলম ,মৌলানা মাহমুদুল ইসলাম, মাওলানা সৈয়দ
আহমদ, মাওলানা আসহাব উদ্দিন এবং মাওলানা এনামুল কারীম কাদেরী সহ সাইফা ট্রাভেলস এন্ড ট্যুরস এর
হজ্ব যাত্রী গণ ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর