আজ রবিবার ║ ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে ‘হল এবি’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: আধুনিক সেবা ও নিরাপত্তার প্রতিশ্রুতি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
চট্টগ্রামে হল এবি এর আনুষ্ঠানিক উদ্বোধন
চট্টগ্রামে হল এবি এর আনুষ্ঠানিক উদ্বোধন

সুবিশাল ক্যাটারিং সার্ভিস সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তার ব্যবস্থা নিয়ে চট্টগ্রাম নগরীর চকবাজার সংলগ্ন
ফুলতলা, কেবি আমান আলী সড়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো আধুনিক সুবিধা
সংবলিত কমিউনিটি সেন্টারিং ভেন্যু ‘হল এবি’।

২৫শে সেপ্টম্বর শুক্রবার বিকেলেজমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা করেন
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন এবং ‘ব্যাচ ৯০’-এর বন্ধু
মহলের সদস্যবৃন্দ।

কেক কেটে অনুষ্টান উদ্বোধন করেন বিদ্যুৎকানন এর মালিক মোঃ ইউসুফ ও সাবেক কাউন্সিলর মোঃ জসিম
উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসীর সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানগুলোকে আরও আনন্দময়,
সুবিধাজনক এবং সুশৃঙ্খল করে তুলতে ‘হল এবি’ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।

সেবা ওসুবিধাসমূহ: আয়োজন: বিয়ে, গায়ে হলুদ, ওয়ালিমা, আকিকা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, সেমিনারসহ
যেকোনো ধরনের ছোট-বড় অনুষ্ঠানের সুবিধা।

ক্যাটারিং ও সুবিধা: নিজস্ব সুবিশাল ক্যাটারিং সার্ভিস, সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) বিদ্যুৎ ব্যবস্থা এবং সর্বোচ্চ
নিরাপত্তা নিশ্চিতকরণ।

লোকেশন: নগরীর চকবাজার এলাকার ফুলতলা, কেবি আমান আলী সড়কে হওয়ায়
অতিথিদের যাতায়াতে সহজ যোগাযোগ সুবিধা।

‘হল এবি’ এর স্বত্বাধীকারী মোঃ ইসমাইল জানান মানসম্মত আতিথেয়তা ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের
শতভাগ সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য। এখন থেকে যেকোনো অনুষ্ঠানের জন্য ভেন্যুটি বুকিংয়ের জন্য
উন্মুক্ত রয়েছে।

অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সভাপতি মোঃ সুমন, সেক্রেটারি মোঃ নাসির, প্রাণের বন্ধনের
অভি, মোঃ নিজাম উদ্দিন, শিমুল সেন,শাহনেওয়াজ,মোঃহাসান,ওসি শাহাজাহান,মাসুক, মনির ও আনিস
খোকন সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ গণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর