আজ রবিবার ║ ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সির ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা ২০২৬

Share on facebook
Share on whatsapp
Share on twitter
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি,বৃহত্তর চট্টগ্রাম জনবীমা কর্তৃক আয়োজিত ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৭ই ফেব্রুয়ারী শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগা থানাস্থ বহদ্দারহাট মোড়ে অবস্থিত পিট মাষ্টার রেষ্টুরেন্টে বর্ণিল আয়োজন, জাঁকজমক পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে এই অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনবীমা উন্নয়ন পূর্বাঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ ।

 

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

বৃহত্তর চট্টগ্রাম এরিয়া প্রধান সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উক্ত সভায় ব্যবসা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিটি জোনের জোন প্রধান দিলীপ কান্তি রুদ্র, খাগড়াছড়ি জোনের জোন প্রধান সেলিম উদ্দিন ও সহকারী জোন প্রধান বাবু শুদত্ত রঞ্জন ত্রিপুরা। মানিকছড়ি জোনের জোন প্রধান বাবু পরান কৃষ্ণ রুদ্র ও সহকারি জোন প্রধান মোঃ শরীফ আহমেদ, ফটিকছড়ি জোনের জোন প্রধান হারুনুর রশিদ ও সহকারী জোন প্রধান শফিউল আলম চৌধুরী।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রহিম, হ্রদয়, এজিএম রাশেদ উল্লাহ, এজিএম  জয়নব বিবি সহ জনবীমার বিভিন্ন নেতৃবৃন্দগণ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর