আজ মঙ্গলবার ║ ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চান্দগাঁওয়ে জুয়ার আসর থেকে সরঞ্জামসহ ১৪ জন আটক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে একটি জমজমাট জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

শুক্রবার (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাসটার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ১৪ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আটক ব্যক্তিরা হলেন—
মোঃ জসিম উদ্দিন (৩২), মোঃ দিদারুল আলম (৪০), রনি মিয়া (৩৮), মোঃ নুরুল ইসলাম (৩৫), শাহরাজ (৪৫), মামুন আহমেদ (৩০), মোঃ কায়ছার (২৮), মোঃ আলমগীর হোসেন (৩২), মোঃ ফারুক (৩৬), মোঃ আজিজুল হক (৩০), নাজিম উদ্দীন (৪৬), মোঃ ইউসুফ (৩৩), নুর মোহাম্মদ (৪০)। তারা চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং শনিবার (৩১ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করারকথা জানিয়েছে পুলিশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর