আজ সোমবার ║ ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    মুক্তিযোদ্ধা  পুনর্বাসন সোসাইটির ডিডি আফসারের ইন্তেকাল

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির (জামুকা নিবন্ধন নং- ১৬৩/২০১৩) পরিচালনা কমিটির উপপরিচালক (ডিডি) মো. আফসারুন্নবী (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। ( ইন্না-লিল্লাহি —— রাজিউন)। গত রোববার (২২ ফেব্রুয়ারী) রাত ১১ টার দিকে তিনি না ফেরার দেশে পারি জমান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির পরিচালনা কমিটির চেয়ারম্যান হাসানুল আলম মিথুন জানান, রাত ১০ টার দিকে একটু খারাপ লেগেছিল,  সাথে সাথে চিকিৎসার জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রাতেই মরদেহ তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুরে নেয়া হয়েছে। পরে বাদে যোহর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি ও পরিচালনা কমিটি, সাংবাদিক এস এম পিন্টুসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন। শোবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print