আজ বৃহস্পতিবার ║ ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: মুহাম্মদ শাহেদ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলে নির্বাচনী ইশতিহারে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আমরা অঙ্গীকারাবদ্ধ।

তিনি ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে যুবদলের উদ্যোগে মুরাদপুর এলাকায় গণসংযোগকালে তিনি এ এসব কথা বলেন। তিনি আরও বলেন, গুপ্ত রাজনৈতিক শক্তি নানা রকম গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পলাতক ফ্যাসিস্ট হাসিনার মত গুপ্ত রাজনৈতিক দল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে বিভোর। সচেতন দেশবাসী অবাধ সুষ্ঠ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে অধির আগ্রহে অপেক্ষা করছে। ভোট নিয়ে যে কোন ষড়যন্ত্র বিএনপি যুবদল সহ দেশের সকল নাগরিক রুখে দিবে। চট্টগ্রাম-৮ আসনের প্রার্র্থী এরশাদ উল্লাহ চাঁন্দগাও এর কৃতি সন্তান ও স্বজ্জন ব্যক্তি। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এরশাদ উল্লাহকে জয় যুক্ত করবেন। এরশাদ উল্লাহ আপনাদের পাশে থাকবেন সবসময়। করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষ হলো গণতন্ত্রের প্রতীক মানুষের আশা আকাক্সক্ষার প্রতীক। এ প্রতীকের সাথে জড়িয়ে আছে উন্নয়ন জনগণের শাসন প্রতিষ্ঠার স্বপ্ন। আমরা চায় এমন বাংলাদেশ যেখানে কৃষক ন্যায্য দাম পাবে, বেকার যুবক কাজ পাবে, মা-বোনেরা নিরাপদ থাকবে এবং জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে।

গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মুছা, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান, ওমর ফারুক, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সাবেক সহ-সম্পাদক হামিদুল হক চৌধুরী, হাফেজ কামাল উদ্দিন, সাবেক সদস্য শাবাব ইয়াজদানী, হাবিবউল্লাহ খান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আইয়ুব, রিদওয়ান হোসেন জনি, রাসেল আকাশ, শহিদুল ইসলাম কুট্টি, গিয়াস উদ্দিন, মঈনুদ্দীন চৌধুরী শাকিল, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জাবেদ হোসেন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক সাদেক আহমদ, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য আলাউদ্দিন, আমজাদ হোসেন, হাসান তোফা, সালাহ উদ্দিন, সোলাইমান হোসেন মনা, জাবেদ হোসেন, সালেহ আহাম্মদ খোকন, সত্যজিৎ বড়ুয়ার রুপু, যুবদল নেতা রাসেল আহমদ, মহিউদ্দিন গাজী, মোহাম্মদ আকবর, জাবেদ, শাহজাহান, মোহাম্মদ আনোয়ার, আসলাম হোসেন, সানি আহম্মদ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ মামুন, জসিম উদ্দিন, মোঃ সায়েদ, মোঃ রুবেল, সেলিম, ফোরকান, জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print