আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম-১ আসনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার রাত ৯ টায় এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি মডেল মিরসরাই গড়তে হলে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, মিরসরাইয়ের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও সমঅধিকার থেকে বঞ্চিত। ইসলাম, দেশপ্রেম ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, দলীয় লুটপাট ও দুঃশাসনের পরিবর্তে আমরা জনগণের আমানত রক্ষা করতে চাই। মিরসরাইকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে।

জনসভায় শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও চট্টগ্রাম ১ মিরসরাই আসনের পরিচালক আবু বকর ইউসুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান।

এতে আরও বক্তব্য রাখেন, ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মোহাম্মদ রায়হান, উত্তর জেলা জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম, বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, মাস্টার নুরুল কাশেম, মিরসরাই উপজেলা আমির নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামেদী ও ১১ দলের নেতৃবৃন্দের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ গণ বক্তব্য রাখেন।

তারা বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।

সভা শেষে উপস্থিত জনতা আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print