আজ শনিবার ║ ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম-১০ আসনে জামাতের গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    চট্টগ্রাম-১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গণসংযোগ করেন।

    গণসংযোগকালে তিনি ছদু চৌধুরী রোড, মাস্টার বাড়ী, নছর উল্লাহ চৌধুরী বাড়ী, কলেজ রোড ও ফইল্যাতলী বাজার এলাকাসহ আশপাশের স্থানে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

    এ সময় অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অবস্থান নিতে হবে। জনগণ আজ পরিবর্তন চায়, তারা ন্যায়বিচার ও সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।

    তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।

    গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা জনগণের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print