
রাউজানে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এর (ড্যাব) মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২ ফেব্রুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব-চট্টগ্রামের উদ্যোগে নোয়াপাড়া ডিগ্রী কলেজ, রাউজান এ এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ঔষধ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত হয়ে রুগী-চিকিৎসকদের সাথে মত বিনিময় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম ৬ (রাউজান) আসনের ধানের শীষের এমপি প্রার্থী জনাব গিয়াস কাদের চৌধুরী। উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ড্যাব এর সহ-সভাপতি ডাঃ নুরুল করিম চৌধুরী, চট্টগ্রাম ০৬ আসনে ড্যাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প এর প্রধান সমন্বয়ক ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দিন (শিশুরোগ বিশেষজ্ঞ ),সহ-সমন্বয়ক ডাঃ হোসেন আরা বেগম (শিশু বিশেষজ্ঞ),সহ-সমন্বয়ক ডাঃ ইমরান হোসেন (নিউরোসার্জন),সহ-সমন্বয়ক ডা. সাইফুদ্দিন আজাদ (হৃদরোগ বিশেষজ্ঞ),সহ-সমন্বয়ক ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী (মেডিসিন বিশেষজ্ঞ),সহ-সমন্বয়ক ডা. সামিউল করিম (মেডিসিন বিশেষজ্ঞ),সহ-সমন্বয়ক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম (মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ জাহানারা আক্তার জেসমিন (গাইনি রোগ বিশেষজ্ঞ),ডাঃ এম এস হায়দার রূশনী (কিডনি রোগ বিশেষজ্ঞ), ডাঃ মারজান (গাইনি রোগ বিশেষজ্ঞ), ডাঃ সৌরভ দত্ত (চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ), ডাঃ পরাগ দে (মানসিক রোগ বিশেষজ্ঞ), ডাঃ মোঃ শফিকুল ইসলাম (চক্ষু রোগ বিশেষজ্ঞ), ডাঃ এস এম এম কায়সার (নাক কান গলা বিশেষজ্ঞ),ডাঃ মোহাম্মদ ওসমান (নিউরো মেডিসিন বিশেষজ্ঞ), ডাঃ রেজাউল করিম শিকদার (কিডনি রোগ বিশেষজ্ঞ), ডাঃ তাশদীদ নুর (মেডিসিন বিশেষজ্ঞ),ডাঃ আইমান নাছের (মেডিসিন বিশেষজ্ঞ) প্রমূখ। উপস্থিত ছিলেন নোয়াপাড়া কলেজের প্রিন্সিপাল সহ শিক্ষক মন্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যমন্ডলী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।









