আজ মঙ্গলবার ║ ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের হৃদয় জয় করা যায় না: আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বিভ্রান্ত ছড়িয়ে সাময়িকভাবে সুবিধা পাওয়া যায় কিন্তু দীর্ঘ মেয়াদী জনহৃদয়ে স্থান পাওয়া যায় না। মানুষের মন জয় করতে হলে জনগণের দোড়গোড়ায় গিয়ে তাদের সুখ দুঃখের সাথী হতে হয়। জনবিচ্ছিন্ন এবং গুটিকয়েক গোষ্ঠি বেষ্টিত রাজনীতি মানবকল্যাণ বয়ে আনে না। তাই মানুষ কায়েমী স্বার্থবাদীদের সবসময় প্রত্যাখান করেছে বলে দাবি করেছে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) সকালে উপজেলার কুমিরা ইউনিয়নে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এলাকার চাহিদা আর প্রয়োজনকে মাথায় রেখে সামনের দিনে আমাদের কর্মপরিকল্পনা সাজানো হবে। আমাদের সুযোগ আসলে ইনশাল্লাহ উন্নয়নকর্মকান্ডের গতিধারা পরিবর্তন করা হবে। সময়ের আর এলাকার চাহিদাই হবে উন্নয়নের মূলমন্ত্র।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, আনোয়ারুল আযম মুকুল, শামসুদৌহা, নুরুল আজিম সবুজ, সাহাবুদ্দিন, জহির উদ্দিন বাবলু,জানে আলম বাবুল, ইদ্রিছ মনি, ফজলুল করিম চৌধুরী, হারুন উর রশিদ ইব্রাহিম, হেলাল উদ্দিন, আব্দুল মালেক মানিক, আলমগীর মেম্বার, রবিউল হোসেন লিটন ,সাখায়াত হোসেন পলাশ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, মামুন মেম্বার, বেলাল উদ্দিন, আমজাদ হোসেন টিটৃ, ওমর কাইছার, ইব্রাহিম সওদাগর, আবুল হোসেন, মাহবুবুল আলম, হামিদুর রহমান মাস্টার, মোঃফারুক,কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, রতন দে, সফি মেম্বার, হায়সাম সিদ্দিকী জনি, ইয়াসিন আরাফাত, তমাল হোসেন, আলমগীর হোসেন, শাহীন, মো. জাবেদ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print