
চট্টগ্রাম ১১ আসেনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম ইপিজেডে মারমা সম্প্রদায়ের নির্বাচনী প্রচারনায় অংশ নেন।এ সময় তিনি তাদের সাথে মতবিনিময় করেন। খসরু বলেন, কোন ধর্মই সম্প্রদায়িক নয়। কোন ধর্মই হিংসা হানাহানি, মানুষের মানুষের বিভদের শিক্ষা দেয় না। আমরা নিজেদের স্বার্থে সাম্প্রদায়িকতা করি, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমরা সাম্প্রদায়িক হয়ে যায়। প্রত্যেক ধর্ম মানবিক, প্রত্যেক ধর্ম মানবতার কথা বলে।
তিনি আরো বলেন, দেশে মানুষের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। যেখানে যাচ্ছি মানুষ অভূতপূর্ব সারা দিচ্ছে। তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা একুশে পদক প্রাপ্ত ড সুকোমল বড়ুয়া,বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি লু সাই মং,বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া,সাথোয়াই প্রু খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য,চনুমং মারমার বান্দরবান জেলা বিএনপির সদস্য সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন এডভোকেট উম্যাচিং মারমা,টিং মং প্রু,মাও সেতুং তংচ্যঙ্গা,মং পাই মারমা,মং হাই মারমা,ওয়ানা সারা ভিক্ষু,বাবু ক্যজথ্রী মারমা,রুমেল মারমা,ঝন্টু কুমার বড়ুয়া,জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সজল বড়ুয়া,সুমন বড়ুয়া,প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, মহিরাজ বড়ুয়া,কল্লোল বড়ুয়,সুজন কান্তি বড়ুয়া,শোভন বড়ুয়া সহ প্রমুখ।










