
ক্ষুধার্থ চোখে পৃথিবী বড় নিষ্ঠুর লাগে,
ভাতের গন্ধে বুক কাঁপে, স্বপ্ন ভাঙে জাগে।
শিশুর কণ্ঠে কান্না, মায়ের চোখে জল,
এক মুঠো খাবারের অভাবেই জীবন টলমল।
ক্ষুধার্থ মানুষের হাসি থাকে ম্লান,
পেটের তাড়নায় ভুলে যায় জ্ঞানের গান।
অন্নের অভাবে বিবেক হয় ক্ষীণ,
অন্যায়ের কাছে তখন মাথা নোয়ানো সহজ বিনা।
ক্ষুধা শুধু দেহ নয়, আত্মাকেও পোড়ায়,
ন্যায়-অন্যায় ভুলিয়ে দিয়ে শূন্য পথে ঠেলায়।
এক টুকরো রুটি যদি ভাগ হয়ে যায়,
তবেই বুঝি মানবতা সত্যি জেগে রয়।
হে ক্ষুধার্থ প্রাণ, তোর কান্না সমাজ শোনে না,
ক্ষমতার আসনে বসা মানুষ বোঝে না।
কিন্তু ইতিহাস জানে, ক্ষুধাই জাগায় ঝড়,
ক্ষুধার্তের ক্রন্দনেই বদলায় দুনিয়ার পর।
খবরটি পড়েছেন : ২০ ৬









