আজ সোমবার ║ ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবির ২৬ তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মোফাচ্ছেল- রোকনুজ্জামান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৬ তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য এতে সভাপতি পদে টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মো. মোফাচ্ছেল হক, সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান আজাদ এবং কোষাধ্যক্ষ হিসেবে জনতা ব্যাংকের ডিএমডি মো. ফজলুল হক অরুন নির্বাচিত হন।

১৩ জুন (শুক্রবার) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত চবি ২৬তম ব্যাচ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সাধারণ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন হয়।

নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন সমন্বয়ক জয়নাল আবেদীন মামুন।

পরবর্তীতে ২০২৫-২৬ সালের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নতুন সভাপতি। পুর্নাঙ্গ কমিটিতে ৫ সদস্যের পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করা হয়। ঢাকা আঞ্চলিক কমিটির সমন্বয়েকব দ্বায়িত্ব পান স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি ইন্সটিটিউটের ডিরেক্টর অধ্যাপক ড. মো. আকতার হোসেন, সিলেট অঞ্চলের দায়িত্বে সফিউর রহমান মিলন, কুমিল্লা অঞ্চলের দায়িত্বে মিয়া মোহাম্মদ তৌফিক ও নোয়াখালী – ফেনী অঞ্চলের দায়িত্বে মো. আবু বকর সিদ্দিক ফারুক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print