আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আসলাম চৌধুরীর সাথে চিকিৎসকদের ঈদ শুভেচ্ছা বিনিময়

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ এর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন চট্টগ্রামের একদল তরুণ চিকিৎসক।

সোমবার (৯জুন) সকালে ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সিনিয়র যুগ্ম- সম্পাদক ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরীর নেতৃত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ শাকির উর রশিদ, ডাঃ সায়েম, ডাঃ আতাউর রহমান সোহাগ, ডাঃ আহম্মদ উল্লাহ চৌধুরী প্লেজার, ডাঃ রাকিবুল হাসান তান্না, ডাঃ দাউদ সিদ্দিকী, ডাঃ ফাহাদ, ডাঃ হিমু, ডাঃ মামুন, ডাঃ জুয়েল, ডাঃ সাঈফ, মা ও শিশু মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা অভি ভৌমিক, জয় এবং মারুফ।

এসময় আসলাম চৌধুরী বলেন, দেশের চিকিৎসা সেবায় তরুণ চিকিৎসকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মানবিক সেবার মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। পরে সীতাকুন্ডের সাধারণ মানুষের জন্য হেলথ ক্যাম্প আয়োজনের সিন্ধান্ত গৃহীত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print