আজ মঙ্গলবার ║ ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পোস্টম‌্যান নিম্ন বেতন‌ভোগী কর্মচারী ইউ‌নিয়নের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীত পালিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বিএন‌পির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দ‌লের অন্তর্ভূক্ত বাংলা‌দেশ পোস্টম‌্যান নিম্ন বেতন‌ভোগী কর্মচারী ইউ‌নিয়ন (রে‌জিঃ নং বি-২১০৪) বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত‌্য জেলা শাখার উ‌দ্যো‌গে বৃহস্পতিবার (২৯ মে) বাদে মাগরিব আগ্রাবাদ পোস্টাল অ‌ফিসার্স কলোনী জামে মস‌জিদে দোয়া ও মিলাদ মাহ‌ফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকো এবং ২৪ এর জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পোস্টাল অ‌ফিসার্স কলোনী জামে মস‌জিদের খ‌তিব মাওলানা আবুল কালাম আজাদ।

এসময় বক্তারা বলেন, শহীদ জিয়া ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখ সমরে তাঁর বীরোচিত অংশগ্রহণ জাতিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল। পঁচাত্তর পরবর্তী এক ক্রান্তিকালে যখন জাতি দিশেহারা, ঠিক তখনই তিনি দেশের হাল ধরেছিলেন। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি আজ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাঁর শাসনামলে দেশে অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। পোশাক শিল্পকে বিকশিত করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন। তার বাংলাদেশী জাতীয়তাবাদ দেশের আপামর জনসাধারণকে এক নতুন পরিচয়ে পরিচিত করেছিল।

এতে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারন সম্পাদক শেখ নূর উল্লাহ বাহার, কেন্দ্রীয় শ্রমিকদলের সাংগঠ‌নিক সম্পাদক শ ম জামাল উ‌দ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি গাজী আইয়ুব আলী, সাংগঠ‌নিক সম্পাদক শ‌ফিকুল আলম, সদস‌্য হাসান মাহমুদ, বাংলাদেশ পোস্টম‌্যান ও নিম্ন বেতন‌ভোগী কর্মচারী ইউ‌নিয়নের কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি এস এম শহীদ ইকবাল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক আফসার উ‌দ্দিন শিপন, বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত‌্য জেলা শাখার নেতৃবৃন্দ ব‌দিউল আলম, আবদুল মুনাফ, মনির মোল্লা, মোজাম্মেল হক, আব্দুল মোনাফ, শাহাদাৎ হোসেন, পারভেজ আলম, ইমাম উদ্দিন, মোশারফ হো‌সেন সেলিম, মাঈন উ‌দ্দিন মিয়া, বেল্লাল উ‌দ্দিন, জাহাঙ্গীর আলম, আক্তার হো‌সেন, ইয়া‌সিন মিয়া, মো. হা‌নিফ, মো. ওয়াদুদ, মো. ফরহাদ প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর