আজ শনিবার ║ ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের পক্ষে চট্টগ্রামে শামসুল আলমের সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ জাতীয়তাবাদ দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. শামসুল আলম। শুক্রবার (৭ মার্চ) বিকেলে নগরীর ফিরিঙ্গী বাজারের জেএম সেন স্কুল মাঠ প্রাঙ্গনে পবিত্র রমজান উপলক্ষে এই সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

নগর বিএনপি নেতা ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আকতার খানের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও কোতোয়ালী আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রাথী আলহাজ্ব শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক হারুন জামান, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন মুবিন, সাবেক নগর বিএনপি’র সহ—সভাপতি এম এ হালিম। এতে আরো বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মির্জা, আবদুর রাজ্জাক, হামিদুল হক হামু, রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল নাসের সাজ্জাদ, নগর যুবদলের সাবেক সহ যোগাযোগ সম্পাদক মিজবাহ উদ্দিন মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, ওয়ার্ড বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ইকবাল শরীফ, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, ওয়ার্ড বিএনপি’র নেতা মোহাম্মদ খান, মোঃ ইদ্রিস, শামীমুল হক, নেজাম সোলায়মান, মোঃ রোবায়েত, সাইফুল ইসলাম, ওয়ার্ড যুবদল নেতা ইফতেখার উদ্দিন, ফিরোজ খান, মোঃ এমদাদ, মোঃ মিজান, ডালিম, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বাবুল, সাধারণ সম্পাদিকা পারভীন আক্তার, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন মুন্না, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য হাসান আলী মান্টু, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আলম নুরু, যুগ্ম আহবায়ক আকতার হোসেন, শহীদুল্লাহ রনি, ইকরাম সিদ্দিক রানা, ছাত্রদল নেতা মোঃ সালমান, আরাফাত, শ্রমিক নেতা রহমান, সুমন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধন মানুষের অন্তর থেকে কু—প্রবৃত্তি দূর করে মানবিক মুল্যবোধ জাগ্রত করে সত্যিকার দ্বীনের পথে ধাবিত হয়। সমাজের দরিদ্র্র অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি ইবাদতের অংশ। বিএনপিসহ অঙ্গসংগঠন সকল নেতাকমীরা জনগণের কল্যাণে নিরসলভাবে কাজ করে যাচ্ছে এবং দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীতেও জনগণের পাশে থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print