আজ মঙ্গলবার ║ ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম -১১ আসনে নৌকার সমর্থনে যুবলীগের কর্মিসভা অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশে আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী এম আবদুল লতিফের সমর্থনে,
মহানগর যুবলীগের উদ্যেগে, নগরী ৩৯-৪০-৪১নং ওয়ার্ডের কর্মিসভা ৪০ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলমের সভাপতিত্বে, জাহিদ হোসে খোকন ও বেলাল হোসেনের পরিচালনায় নগরীর কাটগড়স্থ কে-স্কোয়ার কমিউনিটি সেন্টার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য চট্টগ্রাম -১১ আসনের সাংসদ, এম. আবদুল লতিফ।
বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শহিদুল হক চৌধুরী রাসেল,
প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন। বক্তব্য রাখেন পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক, আবদুল হালিম, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবু, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার, ক্রীড়া সম্পাদক রাজিবুল হাসান রাজন, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক
৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নরুল আলম, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ৪১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, মহানগর যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ জাবেদ হোসেন খান, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, মেহেদী হাসান জুয়েল, যুব সংগঠক আজাহারুল নোমান খান, ৪০ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন, যুবলীগ নেতা মোঃ লোকমান, মোঃ ইসমাইল, মোঃ দিদারুল আলম, ইয়াছিন আরাফাত, কামরুল হাসান সোহেল, মোঃ সাদ্দাম হোসেন, আবদুস সালাম, মোজাহেরুল,মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ হোসেন, মোঃ মনির উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ মোস্তফা কামাল, জাসেস, নুর উদ্দিন, শাহ আজিজ, জসিম উদ্দিন চৌধুরী, হালিমা বেগম, মাহবুবা বেগম, মোঃ সুমন প্রমূখ।

বক্তারা বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে, নেতা-কর্মীদের নিয়ে এমপি লতিফের জনকল্যাণ মুলক কর্মকাণ্ড ভোটারদের মধ্যে তুলে ধরতে হবে, ভুঁইফোড় কিছু ব্যক্তির ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ৭ তারিখ চট্টগ্রাম-১১আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print