আজ শনিবার ║ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিজয় দিবসে সিএমপি কর্তৃক পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্তৃক পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল ও চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, পুলিশ মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারসহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print