আজ শুক্রবার ║ ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহ সিএন্ডএফ সমবায় সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বৃহত্তর ময়মনসিংহ সিএন্ডএফ কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট সিজন-২০২৩ইং এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় হালিশহর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শরীফুল হাসান লিংকন এর পরিচালনায় উদ্বোধক ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম।

প্রধান অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগামের মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামীম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের যুগ্ম কমিশনার মো. মিজানুর রহমান, সানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মোজাম্মেল হক।

আরও উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, সাধারন সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, টুর্নামেন্ট আহবায়ক মজিবুর রহমান এবং সদস্য সচীব মো. শাহআলম প্রমুখ।

বক্তারা বলেন, সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। বর্তমান সময়ে শহরাঞ্চলে খেলার মাঠ দিনে দিনে কমছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print