আজ মঙ্গলবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দোহাজারীতে রায়জোয়ারা নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারীতে নাহার বিল্ডার্স এর চেয়ারাম্যান এন্ড ম্যানিজিং ডিরেক্টর ইন্জিনিয়ার জসিম উদ্দিন জনি’র নিজস্ব অর্থায়নে নির্মিত দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত সামশুল আলম-সামশুন নাহার নতুন ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল থেকে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মনচুর আলী ফয়সালের সভাপতিত্বে মাদ্রসা ময়দানে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি। মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর রব্বানীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দোহাজারী পৌরসভার মেয়র মোঃ লোকমান হাকিম, চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আব্দুল মাজেদ সওদাগর, আনিছুর রহমান, ওবায়দুল আকবর টুটুল, আব্দুর রশিদ, বাবর আলী ইনু, আবদুর শাক্কুর, বশির উদ্দিন মুরাদ, নবাব আলী, আলহাজ্ব মওলানা আহমদ হোসাইন আল কাদেরী, আলহাজ্ব সামশুদ্দীন সওদাগর, আহমদুর রহমান, সাংবাদিক আবিদুর রহমান বাবুল প্রমুখ। এসময় অতিথিরা বলেন, এই এলাকার শিক্ষার্থীরা যারা মাদরাসায় পড়তে ইচ্ছুক তারা যাতে সহজেই পড়াশুনার করতে সুযোগ পায় এবং সুন্দর পরিবেশে যেন পড়াশুনা করতে পারে সেজন্যই এই প্রতিষ্ঠানে নতুন ভবন শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রতিষ্ঠানকে সদকায়ে জারিয়াহ হিসাবে আল্লাহ যাতে কবুল করেন এই প্রত্যাশা করেন অতিথিরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print