আজ মঙ্গলবার ║ ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে, আহত ১২ শিক্ষার্থী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্রগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে ১২ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীরা সবাই ছোট দারগা হাট তাহের মঞ্জুর কলেজ ছাত্রী।
সোমবার (১৩ নভেম্বর) দুপুর ৩ টায় উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনাটি পৌরসভার শেখ পাড়া এলাকায় চট্রগ্রাম মুখী ৮ নাম্বার বাসটি অতিক্রম করার সময় লেগুনাটিকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত ১২ কলেজ শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তারমধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print