আজ বৃহস্পতিবার ║ ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে আ.লীগ কার্যালয়ের পাশে শিবিরের শোডাউন

Share on facebook
Share on whatsapp
Share on twitter
ঢাকার পর এবার চট্টগ্রামে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের ব্যানারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসসহ ৭ দফা দাবিতে নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট  মোড় এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে ছাত্র সংগঠনটির ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় শিবিরের কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে তিনপুল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে সকল ছাত্র সমাজকে এক হওয়ার আহবান জানান বক্তারা।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print