আজ রবিবার ║ ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ║১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বিআরটিএ থেকে দুই দালাল আটক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

বাংলাদেশ রোড ট্র্যান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রামের নতুনপাড়ায় বিভাগীয় অফিস কম্পাউন্ডে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৯ মে) সকালে বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অধিনস্থ ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। এসময় বিআরটিএ, চট্ট মেট্রো সার্কেল ২ ও চট্টগ্রাম জেলা সার্কেলে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টা অভিযান চালিয়ে ২ দালালকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামের আব্দুল আলীর পুত্র মো. সেলিম (৫৬) ও কুমিল্লা জেলার লাকসাম থানার গোতারু গ্রামের শফিকুর রহমানের পুত্র মো. সাহাবুদ্দিন (৬০)। এসময় তাদেরকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়াও, একইদিন দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত নগরীর বায়েজীদ বোস্তামী এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহনের কাগজপত্র সঠিক না থাকায় ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।##

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print

সর্বশেষ খবর