আজ শনিবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভুয়া আইডির আড়ালে নোংরা অপপ্রচার! যুবদল নেতা শরীফকে টার্গেট করে পরিকল্পিত চরিত্রহনন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানা এলাকায় যুবদল নেতা শরীফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে কুৎসিত ও পরিকল্পিত অপপ্রচারের খেলা। নাম-পরিচয় গোপন রেখে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শরীফ। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তার মাদকবিরোধী কঠোর অবস্থান একটি স্বার্থান্বেষী মহলকে অস্বস্তিতে ফেলেছে। আর সেই ক্ষোভ থেকেই তাকে হেয় প্রতিপন্ন করতে নোংরা কৌশল হিসেবে বেছে নেওয়া হয়েছে ভুয়া আইডির অপপ্রচার।
এলাকাবাসীর ভাষ্য, এটি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার নয়; বরং সমাজের ভালো কাজের বিরুদ্ধে সরাসরি আঘাত। তারা দ্রুত এসব ভুয়া আইডি শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শরীফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিনিয়ত আমার সম্মানহানি করা হচ্ছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। আমি আইনের আশ্রয় নিচ্ছি; খুব শিগগিরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার বানিয়ে এ ধরনের চরিত্রহনন শুধু ব্যক্তি নয়, সমাজ ও রাজনীতির জন্যও মারাত্মক হুমকি। এখন দেখার বিষয়, কত দ্রুত প্রশাসন এই অপপ্রচারের নেপথ্যের কুশীলবদের আইনের আওতায় আনতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print