আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মে দিবস উপলক্ষে চসিক জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

Share on facebook
Share on whatsapp
Share on twitter

মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন ২১-এর উদ্যোগে এক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি নাসিমন ভবনে গিয়ে শেষ হয়।
সংগঠনের সভাপতি দিদারুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সেলিম ভুইঞা, মোঃ বশির,শাহেদ আলম, মাবুদ, নাছির, শাহ আলম,মোঃজামশেদ, মহিউদ্দিন, মোঃমফজ্জল,হেদায়েত উল্ল্যা মোঃইসমাইলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ও সোমনাথ রাজু। এছাড়াও শ্রমিক ইউনিয়নের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রেরণার উৎস। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print