আজ শনিবার ║ ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ওসিইসিএফের উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share on facebook
Share on whatsapp
Share on twitter

ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেল তিনটায় ওমরগণি এম.ই.এস. কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রায় ৫০ জন মাদ্রাসা শিক্ষার্থীর অংশগ্রহণে হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা শেষে কলেজের বিএনসিসি প্লাটুনের ১৯৬৬ থেকে ২০২৬ ব্যাচ পর্যন্ত প্রায় দুইশ রানিং ও এক্স ক্যাডেটসহ মোট প্রায় তিনশ জন ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার মাহফিলের পরপর হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস. কলেজ গভর্নিং বডির সভাপতি ও এনবিআর (NBR) সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আ.ন.ম. সরওয়ার আলম এবং উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরামের সভাপতি এস.এম. জুলফিকার আলী ও সঞ্চালনায় ছিলেন মোস্তাফা কামাল মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস. কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন আন্ডার অফিসার ২/লে. আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

এছাড়া ওমরগণি এমইএস কলেজ এক্স ক্যাডেট ফোরামের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান রাসেল, মহাসচিব মিজানুর রহমান সজিব, সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান প্রবাল এবং সাধারণ সম্পাদক এটিএম কাউসার হাবিবসহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন নেওয়াজ উদ্দিন। যুগ্ম আহ্বায়ক ছিলেন মোহাম্মদ হারুন উর রশিদ এবং সদস্য সচিব ছিলেন নাইমুল ইসলাম সাদিল। এছাড়া কমিটির সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নুর হোসেন চৌধুরী, নাজিয়া মোস্তফা, ঈশিতা আক্তার ও মোহাম্মদ ইরফান উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী, রানিং ও এক্স ক্যাডেটদের উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print