আজ সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    সীতাকুন্ডে আসলাম চৌধুরীর সমর্থনে গণসংযোগ সমাবেশ অনুষ্ঠিত

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুন্ড পৌরসভায় গণসংযোগ, মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় এবং বিকাল সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত উক্ত কর্মসূচী সমূহে প্রধান অতিথি ছিলেন আসলাম চৌধুরীর কনিষ্ঠ ভাই সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন চৌধুরী।

    কর্মসূচী সমূহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মোরছালিন, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-দফতর সম্পাদক শাহেদুল ইসলাম, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, নুরুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভূঁইয়া, কাইয়ুম, মফিজুর রহমান ওয়াহিদী, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকীসহ স্থানীয় নেতাকর্মীরা।

    গণসংযোগ ও সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষকের দল বিএনপির হাতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। তাই জণগনকে তাদেরকেই ক্ষমতায় দেখতে চায়। ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আসলাম চৌধুরীর বিজয় নিশ্চিত করতে হবে। আসলাম চৌধুরী নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। তার মহানুভবতা ও বড় হৃদয়ের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ দেখবে ইনশাল্লাহ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print