আজ বুধবার ║ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গণতন্ত্র, স্বাধীনতা রক্ষায় দেশের মানুষ ধানের শীষকেই বিজয় করবে: আবু সুফিয়ান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

গণতন্ত্র, স্বাধীনতা রক্ষার জন্য ধানের শীষকে বিজয় করবে এদেশের মানুষ। শ্রমিক জনতা অতীতের যেই সংগ্রাম করেছে তার মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে এবারও ১২ তারিখ আরেকটি বিপ্লব ঘটাবে সেটি হলো ধানের শীষের ব্যালেটের সিল মেরে, বিজয়ের মাধ্যমে। শ্রমিক জনতা কখনো পরাজয় হয় নাই। তাই ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে নামলে কোন সংগ্রাম পরাজয় হবে না। আশা করি দেশের মানচিত্র রক্ষার জন্য আগামী ১২ তারিখে পরাজিত হবে না। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করলে দেশের জনগণ তার জবাব দেবে। এদেশের জনগণ বুকের রক্ত দিতে শিখেছে। আগামীতেও রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে। চট্টগ্রাম ৯ আসনের ধানের শীষের সমর্থিত প্রার্থী আবু সুফিয়ান আন্দরকিল্লা শ্রমিক দলের সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন। চট্টগ্রাম ৯ আসনে ধানের শীষের সমর্থিত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে জাতীয়তাবাদী শ্রমিক দল আন্দরকিল্লা চত্বরে বিশাল শ্রমিক জনতার সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন। বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আব্বয়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমদুল আলম চৌধুরী রাসেল, আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, কোতোয়ালি থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি সভাপতি আলাউদ্দিন আলী নূর, কৃষি ব্যাংক শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা মোরশেদ আলী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মাইনুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মোঃ হাশেম, রবিউল ইসলাম, আব্দুল মান্নান। এসময় আরও উপস্থিত ছিলেন এড. আবদুর সাত্তার সরোয়ার, আজাদ চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আবদুর রাজ্জাক, সালাউদ্দিন, সাহাবউদ্দিন হাসান বাবু, এড. জাহেদ বিন রশীদ, আব্দুল করিম, আব্দুল হান্নান রুবেল, কৃষি ব্যাংক জিয়া পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ কাউসার, দর্জি শ্রমিক দলের আব্দুল মাবুদ প্রমুখ। ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান তার বক্তব্যে আরো বলেন, তারেক রহমানের ঘোষিত নির্বাচনে ইস্তেহার। তিনি স্বদেশে প্রত্যাবর্তনের পরে যে সমস্ত ওয়াদা করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে ৩১ দফা বাস্তবায়নে ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহারে মাধ্যমে তিনি তুলে ধরেছেন। যা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেশের আপামর জনসাধারণ ইতিমধ্যে স্বাগত জানিয়েছে, ইনশাল্লাহ। আগামী নির্বাচনে কৃষকের জন্য কৃষিকার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, দিয়ে আরেকটি ইতিহাস সৃষ্টি করলেন। অতীতের যে সমস্ত চিন্তাচেতনা বিএনপি করেছে আর কোন রাজনৈতিক দল তা করে নাই। গুপ্তচর বট-বাহিনী আজকে সাধারণ মানুষকে টাকার প্রলোভন দেখাচ্ছে কিন্তু সাধারণ মানুষ তা গ্রহণ করছে না। প্রধান অতিথি এ এম নাজিম উদ্দিন তার বক্তব্য বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি। ২০২৪-এ ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে আমরা বিজয় হয়েছি। আর আজকে একটি পরাজিত শক্তি পালিয়েছে, এখন আরেকটি একাত্তরের পরাজিতরা স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। সহজ সরল মানুষকে ধোঁকা দিচ্ছে, ধর্ম নিয়ে ব্যবসা করছে। তাই আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এ জাতি বীরের জাতি, এ জাতি কখনো পরাজয় বরণ করে না। সেজন্য আগামী নির্বাচনে চট্টগ্রাম ৯ আসনের প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিন বিজয় করুন। বিশেষ অতিথি নুরুল্লাহ বাহার বলেন, শ্রমিক জনতা আজ ঐক্যবদ্ধ হয়েছে। ধানের শীষের পক্ষে তাই সকল শ্রেণীর পেশার সাধারণ জনগণকে আহ্বান জানাই। গণতন্ত্রের স্বার্থে ও দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে পরাজিত আল বদর রাজাকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে, দেশকে ও দেশের মানচিত্রকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print