আজ সোমবার ║ ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কৃষির উৎপাদন বিপনন ব্যবস্থায় আধুনিকায়নের বিকল্প নেই: আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

সীতাকুন্ডের উত্তরাংশ বিশেষ করে বাড়বকুন্ড একদিকে পর্যটন, অপরদিকে কৃষি ও শিল্পের অনন্য সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে কলকারখানা থাকলেও মূলত এই অঞ্চলের জীবিকা এখনও কৃষি নির্ভর। তাই মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে আধুনিক উৎপাদন ও বিপনন ব্যবস্থার বিকল্প নেই। আগামীতে বিএনপি দেশসেবার সুযোগ পেলে আমরা কৃষি কার্ডের মাধ্যমে এই সেক্টরে আমূল পরিবর্তন সাধন করে দেশের অর্থনীতির অগ্রগতি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকালে সীতাকুন্ডের বাড়বকুন্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ^াসী। এখানে যারা মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে নির্বাচনের পরিস্থিতি বেসামাল করতে চায়, তারা কখনো এদেশের উন্নতি চায় না। আগামী নির্বাচনে তাই বিএনপিকে দেশসেবার সুযোগ দিতে ধানের শীষে ভোট দিন।

ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বদিউল আলম বদরুলের সভাপতিত্বে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিএনপি নেতা কাজী মোঃ মহিউদ্দিন, মোঃ জহুরুল আলম জহুর, জয়নাল আবেদীন দুলাল, মোঃ মোরছালিন, ফেরদৌস আহদে মুন্না, আবুল বাসার ভূঁইয়া, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোঃ হারুন ভূইয়া, এম এম বদরুল আলম (বিএসসি), কাজী মোঃ ইসহাক, ফিরোজ আহাম্মদ চৌধুরী, সুজায়েত আলী চৌধুরী, মোবারক হোসেন মাষ্টার, মোঃ ইউনুস, মোঃ সাখাওয়াত হোসেন রাসেল, মোঃ সেলিম উদ্দিন মেম্বার, মোঃ আবু তাহের মেম্বার, মোঃ রেজাউল করিম খোকন, মোঃ লোকমান হোসেন রকিব, মোঃ শাহাবুদ্দিন রাজু, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মহিউদ্দিন, মোঃ অজিউল্লাহ, মোঃ বদরুল ইসলাম, আকবর হোসেন জসিম, মোঃ নুরুল আলম, মোঃ মামুন হোসেন, ইন্জিনিয়ার সাইফুদ্দিন, কাজী মোঃ সেলিম উদ্দিন, মোঃ নুরুন্নবী সাইফুল, একরাম হোসেন, গিয়াস উদ্দিন আজাদ, জয়নাল আবেদীন বাবলু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print