আজ শনিবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের নির্বাচনী মাঠে নতুন চমক ‘জাগরণ ভ্যান’

Share on facebook
Share on whatsapp
Share on twitter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী প্রচারণায় এক ব্যতিক্রমী ও আধুনিক মাত্রা যোগ করেছে সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ন্যাশনালিস্ট ভলেন্টিয়ারস ফর বাংলাদেশ’। সাধারণ ভোটারদের সরাসরি সম্পৃক্ত করতে সংগঠনটি বন্দরনগরীর রাজপথে নামিয়েছে ডিজিটাল স্ক্রিন ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি বিশেষ ট্রাক, যার নামকরণ করা হয়েছে ‘জাগরণ ভ্যান’।
মঙ্গলবার (৩ জানুয়ারী) এই বর্ণাঢ্য রোড শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১১ আসনের ধানের শীষ সমর্থিত প্রার্থী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই উদ্যোগের মাধ্যমে প্রথাগত প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানোর এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করা হচ্ছে।
‘জাগরণ ভ্যান’ মূলত একটি ভ্রাম্যমাণ তথ্যকেন্দ্র হিসেবে কাজ করবে। এর বিশাল ডিজিটাল স্ক্রিনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ, ধানের শীষের উন্নয়ন ও তারেক রহমানের আগামীর রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রামাণ্যচিত্র আকারে তুলে ধরা হবে। এই প্রচারণার সবচেয়ে আকর্ষণীয় ও ইউনিক দিক হলো এতে যুক্ত থাকা একটি বিশেষ ‘চিঠিবক্স’, Apps এবং QR Code। ভোটাররা চাইলে তাদের যেকোনো প্রশ্ন, পরামর্শ কিংবা নাগরিক অভিযোগ লিখে এই চিঠিবক্সে জমা দিতে পারবেন অথবা Apps এবং QR Code এর মাধ্যমে জানাতে পারবেন। এর মাধ্যমে প্রার্থীর সাথে সরাসরি কথা বলতে না পারলেও ভোটারদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথাগুলো নেতৃত্বের কাছে পৌঁছে যাবে এবং পুরাতন সংস্কৃতিকে নতুন করে ধারণ করতে ভোটের চা ও গল্পের ব্যবস্থা করা হয়েছে।
দারুণ এই উদ্যোগটির সার্বিক তত্ত্বাবধান ও পরিকল্পনা সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নগর যুবদল নেতা ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন শাহিন হায়াত এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক ইঞ্জিঃ ফজলে এলাহী মিঠু তালুকদার।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ওয়াহিদ ইমাম খাঁন সারাতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ.এম. রাশেদ,বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান মুরাদ,১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম,৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এডভোকেট সেলিম উদ্দিন শাহিন,পাবলিক প্রসিকিউটর এডভোকেট নেজাম উদ্দিন,চট্টগ্রাম মহানগর যুবদল নেতা রাসুদ রানা,মো: জেবিন, জুয়েল, মামুনুল ইসলাম সানি,মো: অনিক, মোঃ আলী, মো: নাজিম উদ্দিন,জি.এম. তারেক, আব্দুল হাশেম,ইঞ্জিনিয়ার শাহিন, নূর হোসেন জিসান, আলী আজম আলভী, কায়েস উদ্দিনসহ ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। ‘জাগরণ ভ্যান’ প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন অলিগলি ও পাড়া-মহল্লা ঘুরে ভোটারদের সাথে দলের মেলবন্ধন তৈরি করবে। প্রযুক্তি ও জনসম্পৃক্ততার এই সমন্বয় চট্টগ্রামের নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের প্রচারণায় নতুন প্রাণের সঞ্চার করবে বলে নেতাকর্মীরা মনে করছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print