আজ শনিবার ║ ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জামায়াত আমীরের মন্তব্য মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন:মনোয়ারা বেগম মনি

Share on facebook
Share on whatsapp
Share on twitter

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সর্বস্তরের নারী সমাজ। মিছিল থেকে জামায়াত আমিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও মিছিল করা হয়। প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়ে জামাল খান মোড় প্রদক্ষিণ করে চেরাগি মোড়ের সামনে শেষ হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারী নেত্রীরা কর্মজীবী নারীদের নিয়ে করা মন্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন। তারা বলেন, কর্মজীবী নারীদের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে নারী নেত্রীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, জামায়াত আমীরের এই ধরনের মন্তব্য নারীদের অধিকারের প্রতি সরাসরি আঘাত এবং এটি মধ্যযুগীয় মানসিকতার প্রতিফলন। কর্মজীবী নারীদের অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের নারীরা আজ অর্থনীতি, রাজনীতি এবং সমাজের সকল ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছেন, এবং এই মন্তব্য তাদের অবদানকে অস্বীকার করে।

মনি বলেন, এই ঘটনা নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। তিনি সকল রাজনৈতিক দলকে নারী অধিকারের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান এবং সোশাল মিডিয়ায় এই ধরনের বিদ্বেষমূলক কনটেন্ট নিয়ন্ত্রণের দাবি তোলেন। তিনি আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান।

জেলী চৌধুরী বলেন, জামায়াত আমিরের এই বক্তব্য নারীদের ঘরে বন্দি রাখার ষড়যন্ত্র। আমরা দাবি করছি, তিনি অবিলম্বে এই মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান। নারীদের লিডারশিপ অস্বীকার করা সংবিধানবিরোধী এবং লিঙ্গসমতার বিরুদ্ধে। এই ধরনের মন্তব্য শুধু জামায়াতের মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ করে না, বরং সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। আমরা নারীদের অধিকার রক্ষায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।

জেলী চৌধুরী বলেন, বাংলাদেশে এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলিং করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফেক ও বট আইডির মাধ্যমে নারীদের সোশ্যাল মিডিয়াগুলোতে আক্রমণ করছে। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারপরও নারীদের উদ্দেশ করে এমন বক্তব্য নারীবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সিনিয়র সহ সভাপতি ছকিনা বেগম, সহ সভাপতি জেসমিনা খানম, রেজিয়া বেগম মনি, রেনুকা বেগম, মারিয়া সেলিম, যুগ্ম সম্পাদক কামরুন্নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা, কামরুন্নেছা, জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক শামীমা নাসরিন, সহ সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, নারী নেত্রী কহিনুর বেগম, জাহানারা মনি, রুমানা বেগম রুমা, রানি বেগম, সায়েরা বেগম, আলতাজ বেগম, লায়লা বেগম, মর্জিনা বেগম, শারমিন বৃষ্টি, এড. তাসলিমা, তানজিন শান্তা, জাহানারা বেগম, ইকবাল বেগম, এড. তোহরা তাপসী, আকলিমা টগর প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print