
মানুষ খোঁজে শান্তি, ভিড়ের শহরে,
যুদ্ধের আগুনে জ্বলে প্রান্তর, পাহাড়, সাগরে।
শান্তি নেই রাজনীতিতে, নেই ধর্মের বুকে,
ক্ষমতার খেলায় সবাই ডুবে যায় সুখে।
হৃদয়ে নেই শান্তি, ঘরে নেই আলো,
অভিযোগে ভরে ওঠে প্রতিটি কালো।
প্রেমেও নেই শান্তি—ভালোবাসা ভাঙে,
বিশ্বাসের দেয়ালে ফাটল কত লাগে।
যেখানে তাকাই শুধু হাহাকার শুনি,
শান্তি খুঁজতে গিয়ে পাই ক্ষণিকের গুনি।
মিথ্যার আড়ালে ঢেকে সত্যের রূপ,
অস্থিরতায় হারিয়ে যায় মানবতার স্রোত।
শান্তি যদি থেকেও থাকে কোথাও লুকিয়ে,
হয়তো সে বন্দি হয়েছে মানুষেরই বুকে।
জগৎ জুড়ে খুঁজে ফিরি, উত্তর নেই তাই—
শান্তি কোথাও নেই, এ যেন পৃথিবীরই দায়।
খবরটি পড়েছেন : ২০ ১৪









