আজ শুক্রবার ║ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বশেষ:

    চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

    Share on facebook
    Share on whatsapp
    Share on twitter

    সফলতা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি’র অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী ও সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি ভবিষ্যতে তরুণ ও নবীন আলোকচিত্রীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং আলোকচিত্রকে সামাজিক পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরবে।

    ৩১শে জানুয়ারি শনিবার এডহক কমিটি, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারিতে অভিষেক অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

    একুশে পদকে ভূষিত আজাদী সম্পাদক এম এ মালেক
    প্রধান অতিথি একুশে পদকে ভূষিত আজাদী সম্পাদক এম এ মালেককে ক্রেষ্ট প্রদান করা হচ্ছে

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকে ভূষিত আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন একটা আলোকচিত্র হাজারো অধিক শব্দের কথা বলে। শুধু তা’ নয় আলোকচিত্র বা ফটোগ্রাফি সময়ের সীমারেখা ও ভৌগোলিক দূরত্ব গুচিয়ে দূরকে করে তুলেছে অত্যন্ত আপন। এটি মানুষের আবেগ, মুহূর্ত এবং বাস্তবতাকে সংক্ষিপ্ত পরিসরে বন্দী করে। বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে আলোকচিত্রের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ছবি মুহূর্তে পরিষ্কার ও তীক্ষ্ণভাবে দেখা সম্ভব হচ্ছে। আলোকচিত্রের এই জাদু সময়ের ও স্মৃতির অংশ হিসেবে অজানাকে জানার সুযোগ তৈরি করে দেয়।

    অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি সংগঠক ও প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্যদ্বয় সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম এবং সোসাইটির সাবেক সভাপতি আলোকচিত্রী অনুজ কুমার বড়ুয়া।
    শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য সচিব বাসব শীল। অনুষ্ঠানে সিপিএস এর নব গঠিত ২০২৬-২০২৭ দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের সভাপতি আন্তর্জাতিক খ্যাত আলোকচিত্রী শোয়েব ফারুকী অনুভূতি প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহিত্যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষক, শিক্ষাবিদ অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সোসাইটির সাবেক সভাপতি লায়ন ম. শওকতুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী সোলেমান সায়মন, সাবেক প্রচার ও যোগাযোগ সম্পাদক মিহির চক্রবর্তী, আলোকচিত্রী রূপম চক্রবর্তী,সিনিয়র সদস্য রহমত উল্লাহ স্বপন।

    আজাদী সম্পাদক এম এ মালেক
    নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের উত্তরিয় পরিধানের মাধ্যমে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালেক

    অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে এডহক কমিটির সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও নবগঠিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের উত্তরিয় পরিধানের মাধ্যমে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ মালেক। প্রধান অতিথি মহোদয়কে সম্মাননা ক্রেস্ট ও পুস্পস্তবক প্রদান করেন যথাক্রমে অনুষ্ঠানের সভাপতি আমিনুর রশীদ কাদেরী ও সদস্য সচিব বাসব শীল।

    বাচিকশিল্পী ও লেখিকা রেবা বড়ুয়ার সঞ্চালনায় আরোর উপস্থিত ছিলেন নব গঠিত কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম ,সহ সভাপতি যথাক্রমে সোলেমান সায়মন ও এম এ মোনায়েম বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ ইসলাম সাজু ,অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ মেরাজ মন্টু,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, প্রদর্শনী সম্পাদক মোঃ হাবিবুর রহমান চৌধুরী (মিঠু),প্রচার ও যোগাযোগ সম্পাদক সাংবাদিক শেখ মুরশেদ আলম , তথ্য ও পাঠাগার সম্পাদক দেবাশীষ দত্ত ও নির্বাহী সদস্য যথাক্রমে বাসুব শীল, সুমী মল্লিক, সত্যজিৎ রঞ্জন দত্ত, জুয়েল দাশ,রাফায়াতুল ইসলাম প্রমুখ।

    Share on facebook
    Share on twitter
    Share on whatsapp
    Share on linkedin
    Share on telegram
    Share on skype
    Share on pinterest
    Share on email
    Share on print