আজ বৃহস্পতিবার ║ ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কৃষিখাত উন্নয়নে বদলে যাবে সীতাকুন্ড উত্তরের দৃশ্যপট:আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

শিল্প এবং পর্যটন নগরী সীতাকুন্ডের উত্তরাঞ্চলের জীবিকা নির্ভর করে কৃষির ওপর। কৃষিখাতের আধুনিকায়ন করা গেলে এই এলাকার মানুষের জীবনচিত্র পাল্টে যাবে। কোল্ড স্টোরেজ, বিনামূল্যে কিংবা কমমূল্যে সার কীটনাশক, বীজ, আধুনিক চাষ পদ্ধতি প্রয়োগ করা গেলে সীতাকুন্ডে শস্যভান্ডারের গন্ডি ছাড়িয়ে যাবে দেশজুড়ে। বিএনপি কৃষিকার্ডের মাধ্যমে কৃষি বিপ্লবের যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়িত হলে খাদ্য শষ্যে স্বয়ংসম্পূর্ণ সীতাকুন্ডের পাশাপাশি অর্থনীতিতে চাঙ্গ ভাব ফিরবে বলে দাবে করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৩১ জানুয়ারী) সকালে সীতাকুন্ডের সৈয়দপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, শিল্প আর কৃষি দুইয়ের সম্মিলনে সীতাকুন্ড একটি সমৃদ্ধ জনপদ। এখানে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। সীতাকুন্ডের উন্নয়ন সমৃদ্ধির যে পরিকল্পনা আমার রয়েছে, সামনের দিনে সুযোগ পেলে ইনশাল্লাহ আধুনিক কর্মমূখর স্বয়ংসম্পূর্ণ সীতাকুন্ড গড়া কঠিন কিছু নয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাজী আবু তাহের, সদস্য সচিব অ্যাডভোকেট আইনুল কামাল, ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী এনামুল বারী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, প্রফেসর ড. মোহাম্মদ আলী আজগর, কামাল উদ্দিন চৌধুরী, বাবু জিতেন্দ্র নারায়ন দাশ নাটু, বোরহান উদ্দিন, আলাউদ্দিন সেলিম, নুরুচ্ছফা সাবু, মাসুদ হোসেন আনোয়ার, গোপাল শর্মা, দিদারুল ইসলাম, মো. আলাউদ্দিন, কবির মোল্লা, আনা মেম্বার, মনসন, বাবুল শাস্ত্রী, নাজিম, নয়ন, আক্কাস, আব্দুল হালিম, নুর সোলেমান দুলাল, মহসিন, শওকত আলী।

পরে বিকাল ৩টায় থেকে তিনি বারৈয়াঢালা ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন দুলাল, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী শরীফ, মো. ইসমাইল, সালাম প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print