আজ বুধবার ║ ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আধুনিক পৌরসভার অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: আসলাম চৌধুরী

Share on facebook
Share on whatsapp
Share on twitter

শিল্প এবং পর্যটন নগরী সীতাকুন্ডের পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগানো গেলে সীতাকুন্ড হবে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা আর শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রনয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (৩০ জানুয়ারী) সকালে সীতাকুন্ড পৌর সদরে গনসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, সম্প্রীতির সীতাকুন্ডে উগ্রবাদের স্থান নেই। এখানে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে আসছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন পূরণ হবে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ খুরশিদ জামিল,সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী,সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার,মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আগমেদ মুন্না, বিএনপি নেতা সেলিম কমিশনার, জহিরুল ইসলাম নাছির, আবু সিদ্দিক বাল্লা, রুবেল,নু রুল আলম বাবুল, সেলিম উদ্দিন কাউন্সিলর, আশেক এলাহী, আলমগীর ইমরান, শামসুদ্দিন, শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভুইয়া, কাইয়ুম, মফিজুর রহমান, মাসুদা খায়ের, ফজিলাতুন নেছা, আনোয়ারা বেগম, মাহফুজা মাওলা লাকী, বখয়িার উদ্দিন, অমলেন্দু কনকম, জিয়াউদ্দিন, মহিন, মেজবাহ. বাবলু, তানভির, বাপ্পী, মামুন রেজা, ইসমাঈল হোসেন ,কামরুল ইসলাম বাবলু, আশরাফ জিকু্, একরামুল হক সিফাত।

পরে বিকাল ৩টায় নগরীর পূর্ব ফিরোজশাহ এলাকায় মহিলা সমাবেশে যোগ দেন আসলাম চৌধুরী। সমাবেশে মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print