আজ মঙ্গলবার ║ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন পহেলা জুন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের নির্বাচন আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্তে এক সভা সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে ১৩ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে সার্বিক বিষয়ে আলোচনা করেন নির্বাহী সম্পাদক মন্ডলির সদস্য আইয়ুব আলী , লোকমান চৌধুরী, জালাল উদ্দিন সাগর, সাইফুল্লাহ চৌধুরী, মনিরুল ইসলাম পারভেজ, কামাল পারভেজ ও জুবায়ের সিদ্দিকী।
আরো উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কামরুল হুদা, নির্বাচন কমিশনার মুজাহিদুল ইসলাম ও ভূপেন দাশ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print