আজ শনিবার ║ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই পরিপূর্ণ সংস্কার হবে: বক্কর

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সাধারন সম্পাদক আবুল হা‌শেম বক্কর ব‌লে‌ছেন, বাংলা‌দে‌শের জনগণ গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে। দেশে গণতন্ত্র ও ভোটা‌ধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে, অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করে‌ছে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। দে‌শের জনগণ প্রত‌্যাশা ক‌রে তা‌দের ভোটা‌ধিকার ফি‌রে পা‌বে। আর প্রত‌্যক্ষ ভো‌টের মাধ‌্যমে জনগণ তা‌দের প্রতি‌নি‌ধি নির্বা‌চিত কর‌বে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে।

তিনি মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকা‌লে বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দেশনায় ১৫ নং বাগম‌নিরাম ওয়ার্ডস্থ দামপাড়া ১ নং লেই‌নে শীতার্ত মানুষের মা‌ঝে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরাও সংস্কারের পক্ষে, তবে সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে। সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না। বিএনপিকে ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু যত ষড়যন্ত্র হয়েছে বিএনপি তত শক্তিশালী হয়েছে। আমাদের কোনো নেতা পালিয়ে যাননি। জেল জুলুম সহ্য করে রাজপথে থেকেছেন।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সা‌বেক সদস‌্য র‌ফিক সর্দা‌রের সভাপ‌তি‌ত্বে ও যুবদল নেতা মো. ই‌দ্রিসের প‌রিচালনায় এতে প্রধান বক্তার বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর সা‌বেক সাধারন সম্পাদক একরামুল ক‌রিম। বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির যুগ্ম আহবায়ক ইয়া‌ছিন চৌধুরী লিটন। উপ‌স্থিত ছি‌লেন মহানগর বিএন‌পি নেতা শাহ আলম, শ‌ফিক আহমদ, মহানগর ম‌হিলা দ‌লের সাধারন সম্পাদক জেলী চৌধুরী, মহানগর যুবদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বাগম‌নিরাম ওয়ার্ড বিএন‌পির সা‌বেক সভাপ‌তি রা‌সেল পার‌ভেজ সুজন, সা‌বেক সাধারন সম্পাদক হাজী আবু ফ‌য়েজ, বিএন‌পি নেতা খোর‌শেদুর রহমান, হা‌ফিজুর রহমান ক‌চি, জামাল সরদার, শামসুদ্দোহা, ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, মোহন সরকার, ম‌নিরুল ইসলাম বাবু, মো. ফোরকান, মো. রহমত, মো. শাহজাহান, অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ কামরুন নাহার লিজা, আ‌মিন উল্লাহ, আবদুস সাত্তার, মো. হাসান, আবুল হো‌সেন, মো. ইকবাল, মো. সো‌হেল, আহমদ মিয়া, মো. মিন্টু, মো. মামুন, মো. রিপন, মে‌া. পাপ্পু প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print