আজ শনিবার ║ ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি আলী হোসেন ও সম্পাদক জিয়াউল হক

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম এডিটরস ক্লাবের কার্য নিবার্হী কমিটির সভাপতি হিসেবে এম.আলী হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জিয়াউল হক।
সম্প্রতি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে সর্বশেষ বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পার্বত্য বাণী পত্রিকার সম্পাদক মুজাহিদুল ইসলামের পবিত্র কোরান তেলোয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সঞ্চালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউল হক।

৩১ ডিসেম্বর ২০২৪ ছিল সংগঠনের কার্য নিবার্হী কমিটির মেয়াদের সর্বশেষ দিন। মেয়াদন্তে গঠিত এই কমিটিতে সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন সভাপতি ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হককে সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন।

কমিটির অন্যন্যারা হলেন, দৈনিক চট্টগ্রাম খবরের সম্পাদক শেখ মোহাম্মদ আরিফ সহ সভাপতি, দৈনিক সকালের চট্টগ্রামের সম্পাদক মাহাতাব উদ্দিন চৌধুরী সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক ইজতিহাদ পত্রিকার সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী অর্থ সম্পাদক, দৈনিক বায়েজিদের সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, পাক্ষিক দি ক্রাইমের সম্পাদক আশিষ চন্দ্র নন্দী সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন সাপ্তাহিক এজাহারের সম্পাদক শফিউল আজম, দৈনিক সমরের সম্পাদক আবদুল নাসের ও দৈনিক শাহ আমানতের নির্বাহী সম্পাদক এম. এ. কাইয়ুম ।

প্রসংগত ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২৫- ২৬ সালের জন্য নির্বাচিত হলো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print