আজ শনিবার ║ ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের ডিসির সাথে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্রের মতবিনিময়

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের সাথে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়েছে। সভায় সমসাময়ীক বিভিন্ন বিষয়ে দৃষ্টি আর্কষণ করে স্থানীয় নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মান উন্নয়ন করার বিষয়ে সুদৃষ্টি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আলমগীর নূরের নেতৃত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা শহিদুল আজম, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রিপন, সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক মোঃ আতিকুর রহমান, ইকবাল হোসেন,ফটিকছড়ি প্রতিনিধি আসাদুল্লা মোহাম্মদ রায়হান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print