আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবিতে নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নেতৃত্বে সিমান্ত -আরমান

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের
প্রথমবার গনতান্ত্রিক পদ্ধতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী আবু হায়দার সীমান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরমান চৌধুরী নির্বাচিত হয়।এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দর্শন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জাদুঘর প্রাঙ্গনে বিকাল ৪ থেকে ৬ টা পর্যন্ত ভোট কাস্টিং হয়। এরপর সন্ধ্যায়
নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চবির দর্শন বিভাগের শিক্ষার্থী জাহিদ তালুকদার। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সোহাগ মিয়া, শিহাব, সোহান,
সাখাওয়াত চাঁদ এবং ম্যাজিস্ট্রেসি
দায়িত্বে ছিলেন মো:সোফায়েল ইসলাম। শিক্ষার্থীরা গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আরমান চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে এসোসিয়েশন বিভক্ত ছিল।
সবাইকে একসাথে নিয়ে যেন সংগঠনটি সুসংগঠিত করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি এজন্য সবার নিকট আমি দোয়াপ্রার্থী। কথা দিচ্ছি আমরা এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যদের পাশে থাকব। সবাই যাতে এসোসিয়েশন আসতে আগ্রহ প্রকাশ করে সে অনুযায়ী কাজ করবো।

নব-নির্বাচিত সভাপতি আবু হায়দার সিমান্ত বলেন,আমাদের প্রাণপ্রিয় সংগঠন নেত্রকোনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের এত বড় দায়িত্ব দেয়ার জন্য আমি আমার স্যার, সিনিয়র এবং বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে নিয়ে কাজ করতে চাই। একসাথে থাকতে চাই, একসাথে হাসতে চাই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print