আজ বুধবার ║ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিতর্ক আমাদের যোগ্য পার্লামেন্টারিয়ান দিতে পারে : চবি উপাচার্য

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, বিতর্ক আমাদের যোগ্য পার্লামেন্টারিয়ান তৈরিতে সাহায্যে করবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ( সিইউডিএস) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব -২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ক্লাবটির মোডারেটর অধ্যাপক এবিএম আবু নোমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার সাব্বির হোসেন, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার আ ন ম ওয়াজেদ আলী। এছাড়া ক্লাবের সভাপতি মারজুক ই ইলাহী, এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, বিতর্ক হচ্ছে সত্য অনুসন্ধানের প্রক্রিয়া। শহীদ মিনার থেকে জারুল তলা, এই ক্যাম্পাসের সর্বত্রই আমাদের শিক্ষার্থীরা বিতর্ক করবে।

উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খান বলেন, বিতর্ক করতে হলে আমাদের অধিক পড়তে হয়, জানতে হয়। বর্তমান সময়ে সৌহার্দ্য ও যৌক্তিকভাবেই আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। বিতর্ক এই ক্ষেত্রে সাহায্য করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার আরো বলেন, বিতর্ক একটি শিল্প। এই শিল্পের শিল্পী তথা বিতার্কিকরা দেশকে গণতান্ত্রিকভাবে গড়তে সাহায্য করে।

আলোচনা সভা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং রানার-আপ
হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস(বিইউপি)। আন্তঃকলেজ ও স্কুল সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম কলেজ এবং রানার-আপ পটিয়া সরকারি কলেজ। আন্তঃস্কুল সেগমেন্টে চ্যাম্পিয়ন গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল এবং রানার-আপ হয় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print