আজ সোমবার ║ ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চবিতে স্বশরীরে ক্লাস শুরু ৬ অক্টোবর

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৬ অক্টোবর স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ড. মোহাম্মদ শামীম উদ্দীন খান আরও বলেন, আগামী ৬ অক্টোবর স্বশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বুধবার) পর্যন্ত চারদিন হলে সিটের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।

হলে আবেদনের পুরো প্রক্রিয়াটি জানানো হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print