আজ রবিবার ║ ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবিতে নিরাপত্তা দপ্তরের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন হল সংলগ্ন পাহাড় গুলোতে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধার করেছে চবি নিরাপত্তা দপ্তর।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাওল হল, আবদুর রব হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়।

চবি নিরাপত্তা দপ্তরের প্রধান গোলাম কিবরিয়া অভিযানের ব্যাপারে বলেন, উপাচার্য মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা এ এফ রহমান হল, সোহরাওয়ার্দী হল, আলাওল হল, আবদুর রব হল ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হল সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করি। এর মধ্যে এফ রহমান হলের পশ্চিম পাহাড়ে একটা রামদা ও দুইটা রড পাওয়া যায়। সোহরাওয়ার্দী হলের খেলার মাঠ সংলগ্ন পাহাড়ে তিনটা রামদা ও রড পাওয়া যায়। আগামীকাল আমরা অন্যান্য হলগুলোতে অভিযান পরিচালনা করব।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print