আজ রবিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এবার এস আলমের ভেজিটেবল অয়েল মিলে আগুন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের সুগার মিলে আগুন লাগার এক মাসের মাথায় ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এবার উপজেলার মইজ্জ্যারটেক এলাকার একই গ্রুপের তেলের মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, সকালে এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কারখানার ২য় তলার একটি পরিত্যক্ত রুম থেকে মূলত আগুনের সূত্রপাত ঘটে।
তবে বড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কারখানাটি,সময় মত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এর আগে গত ৫ মার্চ বিকেল ৩টার দিকে চট্টগ্রামে এস আলমের সুগার মিলের অপরিশোধিত চিনির গুদামে আগুন লাগে। ৬৭ ঘণ্টা পর ওই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলি নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। ভয়াবহ নদী দূষণে পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে উঠে হাজার হাজার মাছ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print