আজ শুক্রবার ║ ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবিতে রাজশাহী জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাজশাহী জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মনোবিজ্ঞান   বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সাকিবকে সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান নূরকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি জহুরুল ইসলাম।

সংগঠনটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহন, শিক্ষার্থীদের মাঝে সামাজিক নেতৃত্ব ও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করতেই এই সংগঠনটির যাত্রা।

নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাকিব বলেন, ঘোষিত কমিটিতে পদপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমাদের পূর্ববর্তী দায়িত্বশীল গণ আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হস্তান্তর করেছেন। আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব গুলো যথাযথভাবে পালন করতে।

তিনি আরও বলেন, প্রতিকূল পরিবেশে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একে অন্যের প্রয়োজনে এগিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের জীবনকে সহজ ও আনন্দময় করে তোলাকে কেন্দ্র করে ২০০৯ সাল থেকে আমাদের সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের অবকাঠামো ধারণ করে প্রতিনিয়ত বিভিন্ন ছাত্রকল্যাণ ও জনস্বার্থমূলক কার্যক্রমই আমাদের এই সংগঠনটির মূল লক্ষ্য।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী জেলার শিক্ষার্থীদের ভর্তি হওয়া থেকে শুরু করে যাবতীয় সহযোগিতা করে আসছে। ভর্তি পরীক্ষার্থীদের ও ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা, ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষকদের সাথে পরামর্শ ও প্রাথমিক তথ্য-সরবরাহ করে আসছে। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভ্রমণসহ শিক্ষার্থীদের সামগ্রিক সাহায্য-সহযোগিতা করে আসছে সংগঠনটি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print