আজ মঙ্গলবার ║ ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চবির সামাজিক সংগঠন “একলা চলো রে’র নেতৃত্বে পিয়াল-তানভীন

Share on facebook
Share on whatsapp
Share on twitter

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামাজিক সংগঠন “একলা চলো রে ‘ এর নতুন কমিটি গঠিত হয়েছে।

৩১ জানুয়ারি (বুধবার) সংগঠনের বার্ষিক সভায় ( এজিএম) প্রতিবছরের ন্যায় এবারও ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২০২৪-২৫ সালের জন্য সভাপতির দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী সাজেদুল ইসলাম পিয়াল এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান একই বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীন কায়েস।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পান রিদওয়ান উল্লাহ ও কাফি তানভীর।

উল্লেখ্য, “একলা চলো রে” ২০১৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অসহায়,সুবিধাবঞ্চিত ও গরীব বাচ্চাদের পড়ালেখা,তাদের যাবতীয় সহায়তা ও বিভিন্ন সময়ে বস্ত্র বিতরণ করে থাকে।এই সংগঠনের মাধ্যমে প্রতিদিন ৭০-৮০ জন শিক্ষার্থী নিয়মিত পাঠদান করছে। সংগঠনটির স্লোগান “নিশ্চিত হোক সকল শিশুর মৌলিক অধিকার।”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on linkedin
Share on telegram
Share on skype
Share on pinterest
Share on email
Share on print